ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শায়া মোহসেন জিনদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন সালেম বিন ব্রেইক। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শায়া মোহসেন জিনদানি। প্রধানমন্ত্রী হিসেবে

2026-01-16T09:42:47+00:00
2026-01-16T09:42:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শায়া মোহসেন জিনদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ এএম 
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি। সংগৃহীত ছবি
ইয়েমেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন সালেম বিন ব্রেইক। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শায়া মোহসেন জিনদানি। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সালেম বিন ব্রেইক সৌদি আরবের সমর্থনপুষ্ট প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। কাউন্সিল তার পদত্যাগ গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখযোগ্য যে, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। পরবর্তীতে হুথিদের প্রতিহত করা এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সেনাবাহিনীকে নিয়ে একটি সামরিক জোট গঠন করা হয়।


২০১৫ সাল থেকে এই জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই সময় থেকে প্রায় ১১ বছর ধরে সংঘাত চলমান রয়েছে। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণাঞ্চল রয়েছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের অধীনে।


/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: