ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে।স্থানীয় সময়বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে, ইরান কর্তৃপক্ষের দমন-পীড়নের

2026-01-16T13:44:38+00:00
2026-01-16T14:18:55+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ২:১৮ পিএম
গত ৮ জানুয়ারি ইরানের তেহরানে বিক্ষোভকারীরা। সংগৃহীত ছবি
ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে, ইরান কর্তৃপক্ষের দমন-পীড়নের সমালোচনা করছে অটোয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিতা আনন্দ বলেন, আমি এইমাত্র জানতে পেরেছি, ইরানি কর্তৃপক্ষের হাতে একজন কানাডান নাগরিক নিহত হয়েছেন। কানাডার কনস্যুলার কর্মকর্তারা কানাডায় অবস্থানরত নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

Advertisement
তিনি ইরানে ‘সহিংসতা’ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ–যেখানে তারা দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের মুখে নিজেদের কণ্ঠস্বর স্বাধীনভাবে প্রকাশের দাবি-দাওয়া তুলে ধরেছেন। এর জবাবে শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে জনগণের জীবনকে উপেক্ষা করে দমন-পীড়ন চালাচ্ছে। 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। তাঁর প্রশাসনের দাবি, ইরানি কর্তৃপক্ষের দমনমূলক অভিযানের কারণে দেশটিতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন।


এদিকে কানাডাসহ জি–৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে চালানো ‘উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা’র তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো পাশাপাশি প্রয়োজন হলে ‘অতিরিক্ত ব্যবস্থা’ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, বিক্ষোভকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে।


/ইউএমএইচ
 

  বিষয়:   ইরান  ইসরায়েল  বিক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: