‘ডিপসিক’ অ্যাপে উত্তর খুঁজছিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক

2026-01-16T16:29:12+00:00
2026-01-16T16:29:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
‘ডিপসিক’ অ্যাপে উত্তর খুঁজছিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৫৩)
রাবি ভর্তি অসদুপায় অবলম্বনের দায়ে আটক শিক্ষার্থী দিব্য জ্যোতি সাহা। সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

দিব্য জ্যোতি সাহা নামের ওই পরীক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামক একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষাকালীন রাবির জগদীশ চন্দ্র বসু ভবনের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তিনি ঢাকার সিদ্ধেশ্বরীর বাসিন্দা হলেও তার স্থায়ী ঠিকানা খুলনা। তার পিতা ড. সাহা চঞ্চল কুমার জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক তাঁর ওপর নজর রাখেন। এক পর্যায়ে দেখা যায়, তিনি মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের একাধিক ছবি তুলছেন। পরে কাছে গিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি ছবিগুলো ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাঁকে আটক করে প্রক্টর দপ্তরে নেওয়া হয়।

এ বিষয়ে আটক শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করেছি, এটা আমার অপরাধ। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম, তবে লিখতে পারিনি। আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ছেড়ে দিলে ভবিষ্যতে আর কখনো এমন কাজ করব না।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন জানান, জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রে পরীক্ষাকালীন এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ও এয়ারপডসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তে দেখা যায়, তিনি প্রশ্নপত্রের ছবি তুলেছিলেন। যদিও ছবিটি কোথাও পাঠানোর প্রমাণ পাওয়া যায়নি, তবে সেই ছবি ব্যবহার করে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেল ৩টায় ওই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/আআ



  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা  অসদুপায়  আটক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: