মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও শেখা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে প্রার্থী ও আলোচিত মডেল মেঘনা আলম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।
পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’
এতে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’
এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।
সময়ের আলো/কেএইচও