হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে সৌদির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে

2026-01-16T21:33:21+00:00
2026-01-16T21:33:21+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতালে সৌদি বাদশাহ সালমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে সৌদির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।  

এসপিএর তথ্য মতে, এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আপাতত তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি।


বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। পুত্রদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আবদুল আজিজ। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করেন।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   হাসপাতাল  সৌদি  বাদশাহ  সালমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: