দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগতরাত সাড়ে ৩টায় বন্দর থানার ২২নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রী ভোলা নাথ দাস বন্দর উপজেলার কলাগাছিয়া দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও বন্ধু-স্বজন রেখে গেছেন।
শুক্রবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী শ্মশানে মরদেহ দাহ করা হয়।
সময়ের আলো/কেএইচও