বাংলাদেশের ভিসা পেলেন না ভারতীয় আইসিসি কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

জুম মিটিংয়ের পর এবার সরাসরি আলোচনা করতে ঢাকায় আসছেন আইসিসির একটি প্রতিনিধি দল।শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট

2026-01-16T23:19:52+00:00
2026-01-16T23:20:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশের ভিসা পেলেন না ভারতীয় আইসিসি কর্মকর্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ১১:২০ পিএম
সংগৃহীত ছবি
জুম মিটিংয়ের পর এবার সরাসরি আলোচনা করতে ঢাকায় আসছেন আইসিসির একটি প্রতিনিধি দল। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বৈঠকে উপস্থিত থাকবেন আইসিসির প্রতিনিধিরা।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির যে কজন প্রতিনিধি আসার কথা তাদের মধ্যে একজন মিটিংয়ে যোগ দিতে পারছেন না।

বাংলাদেশি ভিসা না পাওয়ায় আসতে পারছেন না ভারতীয় সেই আইসিসি প্রতিনিধি।  


যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে, নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। 

এরপরও ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি পাঠানো হয়। আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সেও বিষয়টি আলোচনা হয়েছে। বিসিবি নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে আইসিসি প্রতিনিধি এবার ঢাকায় আসছেন।

বৈঠকে বিসিবি কর্মকর্তা, সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উপস্থিত থাকবেন।  

সময়ের আলো/এআর 
  বিষয়:   বাংলাদেশের  ভিসা  ভারতীয়  আইসিসি  কর্মকর্তা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: