হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বলেন, মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন জানান, শুক্রবার বিকেল থেকে মাহমুদুর রহমান মান্না ভাই হালকা অসুস্থতা অনুভব করেন। পূর্বে একবার হার্ট অ্যাটাক হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয়।
এএডি/