নাগরিক শোকসভায় সাংবাদিক হেনস্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছে আয়োজকদের এক দায়িত্বশীল সদস্য৷শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ

2026-01-17T01:11:12+00:00
2026-01-17T09:57:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
নাগরিক শোকসভায় সাংবাদিক হেনস্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:১১ এএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৯:৫৭ এএম  (ভিজিট : ২১২)
নাগরিক শোকসভায় সাংবাদিকদের হেনস্তা । ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছে আয়োজকদের এক দায়িত্বশীল সদস্য৷  

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শোকসভা এই ঘটনা ঘটে। এসময় কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি বিটের সব মাধ্যমের সাংবাদিকরা।

রাতেই এক বিবৃতিতে তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ করছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করে, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতাসহ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না। 

বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোনও ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: