সিটি কর্পোরেশন মার্কেটে মরদেহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবী থানা এলাকার প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৬ জানুয়ারি)

2026-01-17T02:56:14+00:00
2026-01-17T02:56:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সিটি কর্পোরেশন মার্কেটে মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৬ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবী থানা এলাকার প্যারিস রোডে অবস্থিত পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির নাম সুমন বলে ধারণা করা হচ্ছে। তিনি বরিশালের মুলাদি থানার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সুমন গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি মিরপুর এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন।

ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: