মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে

2026-01-17T03:32:01+00:00
2026-01-17T03:32:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ এএম 
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর মান্নাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

তানভীর ইসলাম বলেন, বর্তমানে তার কোনো শারীরিক ব্যথা নেই এবং ভাইটাল সাইন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্তত একদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
আরও পড়ুন

তিনি আরও জানান, মাহমুদুর রহমান মান্না দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার জানান, মান্না তখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা নির্ধারণ করেছিলেন। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে বলে জানান তিনি।

এএডি/


  বিষয়:   মাহমুদুর রহমান মান্না  সিসিইউ  আওয়ামী লীগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: