গণমাধ্যম সম্মিলন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন।শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে সমবেত

2026-01-17T11:27:23+00:00
2026-01-17T11:27:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
গণমাধ্যম সম্মিলন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম 
গণমাধ্যম সম্মিলনে কথা বলছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। ছবি : সংগৃহীত
সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন।

শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণমাধ্যম সম্মিলন-২০২৬ শুরু হয়।

পরে সংবাদপত্রের ওপর বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ইতিহাস তুলে ধরা হয়। এই সম্মিলন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতায় (মব ভায়োলেন্স) আক্রান্ত। মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ধারাবাহিকভাবে সংঘটিত এ হামলা নজিরবিহীন। এসব ঘটনার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে সম্পাদক পরিষদ ও যৌথভাবে একটি গণমাধ্যমকর্মী সম্মিলনের আয়োজন করেছে।

নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের সম্মিলনে অংশ নিয়েছেন।


এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২২ ডিসেম্বর নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত ওই সভায় সাংবাদিক মহাসমাবেশ করার ঘোষণা দেন নোয়াব সভাপতি এ. কে. আজাদ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   গণমাধ্যম সম্মিলন  সাংবাদিকতা  সাংবাদিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: