আইসিসির প্রতিনিধি আসছেন আজ

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বাংলাদেশে দুজন প্রতিনিধি আসতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ

2026-01-17T12:15:42+00:00
2026-01-17T12:16:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আইসিসির প্রতিনিধি আসছেন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১২:১৬ পিএম  (ভিজিট : ১৯২)
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বাংলাদেশে দুজন প্রতিনিধি আসতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ে দেখা করে আগামী টি-২০ বিশ্বকাপের বর্তমান চিত্রটা তুলে ধরা। 

তারা মূলত বাংলাদেশ সরকারকে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনে লজিস্টিক ও কৌশলগত দুর্বলতা অনুধাবন করে ভারতে দল পাঠাতে রাজি করাতে শেষ চেষ্টা করতে চান। ভিসা জটিলতায় সেই কৌশলও বোধহয় একটু ব্যাহত হয়েছে। আইসিসির ভারতীয় এক কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আজ আইসিসি দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেড ঢাকায় আসছেন।


আইসিসি প্রতিনিধি আজ বিসিবি ও সরকারের সঙ্গে আলাদা আলাদা মিটিং করতে পারেন বলে জানা গেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আইসিসির প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে মিটিং হবে তার। তবে এর সমাধান আসিফ নজরুল দিতে পারবেন কিনা জানা নেই। এ জন্য সরকার প্রধানেরও অনুমোদন লাগতে পারে। যদিও বিসিবি সভাপতি পরিষ্কার বলেছেন, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলার দাবিতে অনড় থাকবে বাংলাদেশ।   

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-২০ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচ হওয়ার কথা ভারতে। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে কলকাতায়। 

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   আইসিসি  প্রতিনিধি  দল  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: