জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে

কক্সবাজার প্রতিনিধি

রাজনীতি

গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা হ্যাঁ

2026-01-17T16:22:37+00:00
2026-01-17T16:31:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে
কক্সবাজারে উপদেষ্টা আদিলুর রহমান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৪:৩১ পিএম  (ভিজিট : ৮৫)
কক্সবাজারে গণভোটের কার্যক্রমের বিষয়ে এক সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সংগৃহীত ছবি
গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ও নতুন বাংলাদেশের পক্ষে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৭ জানুয়ারি ) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রমের বিষয়ে এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ের বীর শহিদদের আত্মত্যাগ এবং যোদ্ধাদের সাহসী অবদানের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত। যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।


পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা ‘না’ ভোটের পক্ষে প্রচার করবে। যারা জনগণের অধিকার চায়, গুম ও ক্রসফায়ার চায় না, তারাই ‘হ্যাঁ’ ভোট দেবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই এই গণভোট।
কক্সবাজার।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।


সময়ের আলো



  বিষয়:   জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে  নতুন বাংলাদেশের পক্ষে 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: