২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

2026-01-17T16:32:21+00:00
2026-01-17T17:46:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৮ ও ১৯ জানুয়ারি এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ১৯ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। আলোচনা সভা হবে ২০ জানুয়ারি। 

রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া ওইদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনাসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) : সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

রুহুল কবীর রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। ১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন।

আরআর


  বিষয়:   বিএনপি  কর্মসূচি  জিয়াউর রহমান  জন্মবার্ষিকী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: