স্বামীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্বামীর পাশাপাশি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে মনোনয়ন নিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। স্বামী বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র

2026-01-17T19:39:49+00:00
2026-01-17T19:39:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
স্বামীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম 
লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি : সংগৃহীত
স্বামীর পাশাপাশি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে মনোনয়ন নিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। স্বামী বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থ হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন শ্রাবণী। শেষপর্যন্ত স্বামীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন শ্রাবণী। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাহারের আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪  থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। স্বামীর আসনে স্ত্রীর স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রত্যাহারের নির্ধারিত সময়ে আবেদন জমা দিয়ে তিনি নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ালেন।


তাহমিনা জামান শ্রাবণীর প্রার্থিতা প্রত্যাহারের ফলে এই আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর ছাড়াও ভোটের মাঠে লড়বেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী জলি তালুকদার।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি নিয়মমাফিক গ্রহণ করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   স্বামী  স্ত্রী  প্রার্থিতা প্রত্যাহার  প্রার্থী  নির্বাচন  নেত্রকোনা-৪ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: