আচরণবিধি ভঙ্গ করায় বিএনপি প্রার্থীকে শোকজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর ভাঙ্গরা ও ফরিদপুর) আসনের বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে

2026-01-17T20:07:45+00:00
2026-01-17T20:07:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আচরণবিধি ভঙ্গ করায় বিএনপি প্রার্থীকে শোকজ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর ভাঙ্গরা ও ফরিদপুর) আসনের বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিশ দেন।

নোটিশে, প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, মো. হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। তার পক্ষে মো. লিখন সরকার নামের ফেসবুক আইডি থেকে কিছু স্থিরচিত্র এবং ভিডিও প্রচার করছেন। গত ১৬ জানুয়ারি বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়াসহ স্লোগান দেয়া হচ্ছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। 


এ বিষয়ে পাবনা-৩ আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, আমার ভেরিফাইড ফেসবুকে আগামী ২২ জানুয়ারির আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রচার-প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি নিজে নির্বাচনি কোনো প্রচার-প্রচারণা করছি না। আদালতের প্রতি আমি সকল সময় শ্রদ্ধাশীল। শোকজের জবাব আদালতে হাজির হয়ে দিবো।  


সময়ের আলো/আআ
  বিষয়:   বিএনপি  নির্বাচন  শোকজ  ধানের শীষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: