শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি মাসের অর্ধেকটা চলে গেছে। এখন বাংলা মাঘ মাস শুরু হয়েছে। এই মাসের শীতে ‘বাঘ পালিয়ে যায়’ বলে কথা প্রচলিত

2026-01-17T20:15:09+00:00
2026-01-17T20:15:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম 
সংগৃহীত ছবি
চলতি মাসের অর্ধেকটা চলে গেছে। এখন বাংলা মাঘ মাস শুরু হয়েছে। এই মাসের শীতে ‘বাঘ পালিয়ে যায়’ বলে কথা প্রচলিত আছে। তারপরও এখন শীত কমছে। আবহাওয়া অধিদফতরের মতে, নতুনভাবে আবার শৈত্যপ্রবাহ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। এমনকি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেও আর শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত নয়। তবে তার মানে কিন্তু এই নয় যে, এ মাস চলে গেলে শীত একেবারে কমে যাবে। কারণ, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসেও তীব্র শীত পড়ার ঘটনা আছে। শুধু তাই নয়, দেশের রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রাও ছিল এ মাসে। 

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই প্রসঙ্গ তুলে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘ফেব্রুয়ারিতে নতুন করে শৈত্যপ্রবাহ হবে না, তা বলা যায় না।’ তবে, অন্তত ২৬ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তা আরও ক্রমান্বয়ে বাড়তে পারে। আর এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 


আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, আগামী পাঁচদিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শীত  বার্তা  আবহাওয়া অফিস  সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়া  ৯ ডিগ্রি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: