ভারতের কাছে অবিশ্বাস্য হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইনিংসের শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য লক্ষ্য ছিল ৪৯ ওভারে ২৩৯ রানের। ১৭ ওভার

2026-01-17T23:32:47+00:00
2026-01-17T23:32:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
ভারতের কাছে অবিশ্বাস্য হার বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
ডিএলএস মেথডে ১৮ রানের জয় পায় ভারত। সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইনিংসের শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য লক্ষ্য ছিল ৪৯ ওভারে ২৩৯ রানের। ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে আরও একবার বৃষ্টি হানা দেয়। তাতে ম্যাচের দৈর্ঘ্য আরও কমে আসে। বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৬ রান। তখন দ্রুত রান তুলতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ। তাতে ডিএলএস মেথডে ১৮ রানের জয় পায় ভারত। 

শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ২৮.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ২২ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। 


এদিন পেসার আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে নাগালের মধ্যেই আটকানো গিয়েছিল। বৃষ্টির জন্য ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায়। পরে জবাবটা মন্দ দিচ্ছিল না বাংলাদেশ। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে ফেলার পরই নামে বেরসিক বৃষ্টি। 
 
যখন বৃষ্টি থামলো বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ, বাকি ৭২ বলে করতে হবে ৭৭ রান, হাতে ৮ ছিল উইকেট। কঠিন হলেও ম্যাচটা তখনও বাংলাদেশের নাগালের ভেতরেই ছিল। কিন্তু বড়দের মতো যুবারাও চাপে হুড়মুড় করে ভেঙে পড়ল। বাগে পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভারত  অবিশ্বাস্য হার  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: