রাতের আঁধারে মাটি চুরি, গ্রেফতার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ব্যাপক আকারে মাটি চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর

2026-01-18T05:36:08+00:00
2026-01-18T05:36:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে মাটি চুরি, গ্রেফতার ১
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ এএম 
গ্রেফতার সালাউদ্দিন রবিন। ছবি : সময়ের আলো
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ব্যাপক আকারে মাটি চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে দুই থেকে তিনশ ট্রাক মাটি কেটে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাটি কাটার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আক্তার হোসেনের সহযোগী সালাউদ্দিন রবিনকে গ্রেফতার করে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তাকে আটক করা হয়।

তবে অভিযোগের মূল অভিযুক্ত আক্তার হোসেন ও নাসির এখনো পলাতক থাকায় বাক্তারচর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি কিছুদিন স্বাভাবিক হলে আবারও মাটি কাটার কার্যক্রম শুরু হতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মাটি কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেফতার সালাউদ্দিন তার চাচাতো ভাই এবং সে তার নিজস্ব জমি থেকে মাটি কেটেছে। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এলাকাটির নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন জানান, সংশ্লিষ্ট জমিটি যৌথ মালিকানাধীন। ভিডিও ফুটেজে মাটি চুরির দৃশ্য দেখা গেছে। তবে ঠিক কত মাটি কাটা হয়েছে, তা নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ফসলি জমির মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাটি চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   দক্ষিণ কেরানীগঞ্জ  মাটি চুরি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: