অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ব্যাটারি চুরি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫

2026-01-18T13:06:21+00:00
2026-01-18T13:06:21+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ব্যাটারি চুরি
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম 
গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরি। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অটোরিকশা মালিকরা।

রোববার (১৮ জানুয়ারি) ভোরের দিকে তেতৈতলা পুরাতন ফেরিঘাট সংলগ্ন বাজারে মইনুদ্দিন প্রধানের গ্যারেজে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবুল বলেন, ‘রাত তিনটার দিকে ৪ থেকে ৫ জন লোক এসে আমার হাত-পা বেঁধে ফেলে। তাদের হাতে পিস্তল ও রামদা ছিল। এরপর তারা গ্যারেজের তালা ভেঙে অটোরিকশার ব্যাটারিগুলো নিয়ে চলে যায়।’ 


ভুক্তভোগী অটোরিকশা মালিক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ১০ জন মালিক এখানে গাড়ি রাখতাম। অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলাম। এখন এই ঋণ কীভাবে শোধ করব? আমরা পথে বসে গেলাম।’ 

গ্যারেজ মালিক মইনুদ্দিন প্রধান বলেন, ‘আমার দুটি গ্যারেজের তালা ভেঙে এই চুরি হয়েছে। ভুক্তভোগীদের নিয়ে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অস্ত্র  নৈশ প্রহরী  ব্যাটারি  চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: