ড্রামের ভেতর মিলল অজ্ঞাত যুবকের লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার

2026-01-18T13:56:39+00:00
2026-01-18T13:56:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ড্রামের ভেতর মিলল অজ্ঞাত যুবকের লাশ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম 
ড্রামের ভেতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেল পাড় থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুলে দেখে ভিতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।


তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও হত্যার ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ড্রাম  অজ্ঞাত যুবক  লাশ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: