‘গণতন্ত্রের সৌন্দর্য মত প্রকাশের স্বাধীনতায়’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘দেশের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশ

2026-01-18T17:48:54+00:00
2026-01-18T18:03:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
‘গণতন্ত্রের সৌন্দর্য মত প্রকাশের স্বাধীনতায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৬:০৩ পিএম  (ভিজিট : ১৯৬)
তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘দেশের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশ করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি এবং এটাই একটি গণতান্ত্রিক সমাজের শক্তি।’

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে ঢাকা ফোরামের আয়োজনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা আরও সুদৃঢ় করতে আত্মবিশ্বাস সবচেয়ে বড় হাতিয়ার। লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা গেলে নারীরা দেশের অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে, যা উন্নত দেশগুলোতে স্পষ্টভাবে দেখা যায়।

নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তার মা একজন কার্ডিওলজিস্ট হিসেবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি সংসারকেও সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করেছেন। অন্যদিকে তার দাদি বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও নারী স্বাস্থ্যে অবদানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।
আরও পড়ুন

জাইমা রহমান আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান থাকলেও তা যথাযথভাবে দৃশ্যমান নয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে তিনি জানান, প্রায় ৭০ শতাংশ নারী ফেসবুকে নিয়মিত হয়রানির শিকার হন।

খালেদা জিয়ার আন্তর্জাতিক প্রভাবের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স তার বাবাকে জানান যে, নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার গৃহীত বিভিন্ন উদ্যোগ অনুকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা।

এএডি/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: