নজরকাড়া লাল পোশাকে বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নান্দনিক

2026-01-18T18:16:19+00:00
2026-01-18T20:28:42+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নজরকাড়া লাল পোশাকে বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৮:২৮ পিএম
চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নান্দনিক ও ভিন্নধর্মী লুকে নিজেকে উপস্থাপন করাই যেন তার অন্যতম পরিচয়। এবারও তার ব্যতিক্রম হয়নি- লাল রঙের পোশাকে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের দৃষ্টি কাড়লেন এই নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় লাল রঙের একটি ট্রেন্ডি কোট ও প্যান্ট সেটে, যা তার ব্যক্তিত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। লুকটিকে আলাদা মাত্রা দিতে মাথায় ছিল কালো রঙের ভিনটেজ স্টাইলের হ্যাট, যেখানে সাদা মুক্তা ও পালকের কাজ চোখে পড়ার মতো।

স্টাইলিংয়ের পাশাপাশি মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছাপ। কানে বড় আকৃতির লাল পাথরের দুল, আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কিছু ছবিতে ঠোঁটে আঙুল ছুঁয়ে থাকা ভঙ্গিও নজর কেড়েছে ভক্তদের।
আরও পড়ুন

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘লাল শুধু একটি রঙ নয়- এটি এক ধরনের মনোভাব, একটি গল্প এবং এমন এক শিল্প, যা সবাই বুঝতে পারে না।’

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো লাইক ও মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট, যেখানে ভক্তরা তার সাহসী ও আধুনিক সাজের প্রশংসা করেন।

এদিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে ফ্যাশন নিয়ে তার এমন উপস্থিতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: