বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থিতা বাতিল

2026-01-18T18:43:19+00:00
2026-01-18T18:43:19+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। সংগৃহীত ছবি
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়ন বাতিল করা হয়।

Advertisement
এদিন ঋণ খেলাফির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষদিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। 

আরআর

  বিষয়:   কুমিল্লা-১০  বিএনপি  মনোনয়ন  বাতিল  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: