মাদারীপুরে বাসচাপায় নিহত ৬

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে

2026-01-18T19:20:37+00:00
2026-01-18T22:41:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে বাসচাপায় নিহত ৬
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ১০:৪১ পিএম
দুর্ঘটনা কবলিত বাস। সংগৃহীত ছবি
মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 


মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। 

আরআর


  বিষয়:   মাদারীপুর  বাস  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: