মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা

2026-01-18T20:31:08+00:00
2026-01-18T20:33:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৮:৩৩ পিএম  (ভিজিট : ৩১৯)
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১। সংগৃহীত ছবি
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত একটায় কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। ফিশিং বোটসহ আটক করা হয় ১১ পাচারকারীকে।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  মিয়ানমার  পাচারকালে  সিমেন্ট  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: