ইরানে আবারও পাহলভির বিক্ষোভের ডাক, সাড়া দেয়নি কেউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তবে এবার তার ডাকে ইরানিরা সাড়া দেয়নি।সম্প্রতি ইরান সরকারের দমন-পীড়নের মধ্যেও

2026-01-18T20:51:30+00:00
2026-01-18T20:51:30+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আবারও পাহলভির বিক্ষোভের ডাক, সাড়া দেয়নি কেউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম 
রেজা পাহলভি। সংগৃহীত ছবি
ইরানে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তবে এবার তার ডাকে ইরানিরা সাড়া দেয়নি। 

সম্প্রতি ইরান সরকারের দমন-পীড়নের মধ্যেও স্লোগান দেওয়া এবং দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ অব্যাহত রাখতে ইরানিদের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন পাহলভি। ইরানে চলমান এই বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে এবং নতুন করেও কোথাও বিক্ষোভ হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে– এমন খবর মানতে রাজি নন পাহলভি।

Advertisement
পাহলভির অভিযোগ, ইরান সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক দেখিয়ে বিশ্বের সঙ্গে ‘প্রতারণা করতে এবং সময় নিতে’ চাইছে। বাস্তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় পাহলভি বলেন, আমাদের মাতৃভূমির সেরা ও সাহসী সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা নীরব থাকতে বা পিছু হটতে পারি না। যদি তারা গণহত্যা ও সামরিক আইন জারির মাধ্যমে রাস্তায় নামার মূল্য বাড়িয়ে তোলে; তাহলে ধর্মঘটের মাধ্যমে, কাজে না গিয়ে, রাতের বেলা স্লোগান ও আওয়াজ তোলার মাধ্যমে নিজেদের ঘরই হবে আমাদের প্রতিরোধ ও অবাধ্যতার দুর্গ।

 
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইরানিদের প্রতি সহিংসতা ছাড়া প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান পাহলভি। এর মধ্যে রয়েছে ধর্মঘট পালন, কর্মস্থলে না যাওয়া এবং রাতে নিজ নিজ বাড়ি থেকে স্লোগান ও প্রতিবাদের আওয়াজ তোলার অনুরোধ জানান তিনি।
 
বিশেষ করে, সারা দেশের মানুষকে ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় সমন্বিতভাবে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন রেজা পাহলভি।
 
তবে পাহলভির সেই আহ্বানে সাড়া দিয়ে কেউ বিক্ষোভ করেছেন– এমন কোনো খবর পাওয়া যায়নি। 
 
সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   ইরান  পাহলভি  বিক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: