‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির

2026-01-18T21:21:08+00:00
2026-01-18T21:21:08+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
‘অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ১১৯)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশনের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিনব্যাপী আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, ‘নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রমাণ করে আমরা কাউকে বাদ দিতে চাইনি। আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক।’
আরও পড়ুন

সিইসি বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে, তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভীর বিবেচনা ও নিরপেক্ষতার ভিত্তিতে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি বা আমার টিম কোনো পক্ষের প্রতি পক্ষপাত করে কোনো রায় দেয়নি। আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছি।’

আপিল শুনানিতে প্রার্থীদের সক্রিয় ও শৃঙ্খল অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, ‘প্রার্থীদের প্রশ্ন ও যুক্তি উপস্থাপন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আপনারা যেভাবে ধৈর্যের সঙ্গে মতামত দিয়েছেন, আলেমদের ভাষায় যাকে ‘বাহাস’ বলা হয়- তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যে ধৈর্য ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য নির্বাচন কমিশন কৃতজ্ঞ।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে ছাড় দিতে গিয়ে কমিশন মানসিকভাবে দ্বিধায় ছিল। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন দিয়েছে, সেহেতু কমিশন বাধ্য হয়েই সে সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

এএডি/


  বিষয়:   নির্বাচন  কমিশন  জামায়াত  প্রতিনিধি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: