তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সরে যাওয়ার

2026-01-18T23:07:00+00:00
2026-01-18T23:07:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম 
তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সরে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে, যখন তারেক রহমান তার কার্যালয় থেকে বাসার পথে রওনা হন। গুলশানের ৬৫ নম্বর সড়কে তার গাড়ি বহরের মাঝেই হঠাৎ করে একটি মোটরসাইকেল এসে ওই খামটি গাড়িতে লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

সে সময় তারেক রহমান নিজে বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন। গাড়ির সামনে ও পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত খামের ভেতরে কী ছিল বা এর উদ্দেশ্য কী- সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রোববার রাতে গণমাধ্যমকে বলেন, ‘একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তারেক রহমানের গাড়িতে স্কচটেপ লাগানো একটি খাম সেঁটে দিয়ে টান দিয়ে চলে যায়। কেন বা কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’

তিনি জানান, সাদা রঙের হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে সেটি খুব পরিষ্কার নয়। ভিডিওতে দেখা যায়, খাম লাগানোর পর মোটরসাইকেলটি আমেরিকান ক্লাবের দিকে চলে যায়।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। খামের ভেতরে কী ছিল, সে তথ্য আমাদের কাছে নেই। খামটি বর্তমানে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা বাহিনী (সিএসএফ)-এর কাছে রয়েছে।’

ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহীকে শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এএডি/


  বিষয়:   তারেক রহমান  গাড়ি  মোটরসাইকেল  বিএনপি  জিয়া  তারেক জিয়া 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: