তারেক রহমান কোনো দিক থেকে আলেমের চেয়ে কম নন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মনির কাসেমী বলেন, ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। যিনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটাননি। বরং নির্বাসিত জীবনযাপনের সঙ্গে সঙ্গে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নন। তিনি খুবই বেশি আমলদার মানুষ, যা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়।