‘ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন,প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।সোমবার (১৯ জানুয়ারি)

2026-01-19T13:08:36+00:00
2026-01-19T13:08:36+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম 
নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। 

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবুল ফজল সানাউল্লাহ বলেন, ‘ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। একই কারণে ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০ পোস্টাল ব্যালট।’


তিনি বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ঠিকানা  পোস্টাল ব্যালট  নির্বাচন কমিশন  আবুল ফজল সানাউল্লাহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: