বিপিএল প্লে-অফ ও ফাইনালের সময়সূচি

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বে পর্দা নেমেছে।চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের মধ্য দিয়ে৩০ ম্যাচের দীর্ঘ লড়াই

2026-01-19T13:42:48+00:00
2026-01-19T13:42:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিপিএল প্লে-অফ ও ফাইনালের সময়সূচি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বে পর্দা নেমেছে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের মধ্য দিয়ে  ৩০ ম্যাচের দীর্ঘ লড়াই শেষ হয়েছে।

এবার শুরু হচ্ছে শিরোপার চূড়ান্ত লড়াই—প্লে-অফ পর্ব। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ ম্যাচে হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দুই দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।

চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। ফলে এলিমিনেটরে খেলতে হবে রংপুরকে, যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। সিলেট ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।

অন্যদিকে, লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসকে। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারায় তারা শেষ চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্লে-অফের নিয়ম অনুযায়ী, এলিমিনেটরে জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বুধবার (২১ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলই শুক্রবার ফাইনালে প্রথম কোয়ালিফায়ারজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

প্লে-অফের সূচি (সব ম্যাচ মিরপুরে)
২০ জানুয়ারি: এলিমিনেটর (রংপুর রাইডার্স–সিলেট টাইটান্স), বেলা ১টা

২০ জানুয়ারি: প্রথম কোয়ালিফায়ার (রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস), সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি: ফাইনাল, সন্ধ্যা ৭টা


  বিষয়:   বিপিএল  প্লে-অফ  ফাইনাল  সময়সূচি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: