নৌকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ভেড়ানো একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৯ জানুয়ারি)

2026-01-19T15:12:30+00:00
2026-01-19T15:12:30+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নৌকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম 
বরিশালে নৌকা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত
বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ভেড়ানো একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার একটি মাছঘাটের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টার দিকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় জেলে জালাল রাঢ়ী এক যুবককে গলাকাটা অবস্থায় বসে থাকতে দেখেন। এই বীভৎস দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভোররাত ৩টার দিকে খবর পেয়ে হিজলা নৌ-পুলিশের একটি দল গিয়ে নৌকার ভেতর থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে তারা এলাকায় একটি স্পিডবোটের শব্দ শুনতে পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ধরে এনে এই নির্জন এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানিয়েছেন, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা নিহত যুবকের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এএডি/
  বিষয়:   নৌকা  যুবক  গলাকাটা  লাশ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: