দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল ঘোষণা না করলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে

2026-01-19T16:15:39+00:00
2026-01-19T16:46:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলে ২৪ ঘন্টার আল্টিমেটাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৪:৪৬ পিএম
সংবাদ সম্মেলন এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল ঘোষণা না করলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন এ আল্টিমেটাম দেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থীতিশীলতা রক্ষা করতে হয় আর কোন ফ্যাসিবাদ যদি আমরা দেশে ফিরে আসতে দিতে না চাই তাহলে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক। কিন্তু লক্ষ্য করছি এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছলচাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে। আমরা বলতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে।

তিনি বলেন, আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন। নয়তো আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করতে বাধ্য হব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে কিন্তু দেখছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই নব্য ফ্যাসিবাদ ও ঋণ খেলাপী এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে। যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা।

আয়েশা বলেন, ২০২৪ সালে শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে 'তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম। ব্যাংকের টাকাটা দিয়ে দিও। এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণ খেলাপীদের মনোনয়নের বৈধতা দিচ্ছে। একইভাবে আমরা লক্ষ্য করছি বিদেশে নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত অস্পষ্ট এবং প্রশ্নবিত্ত কাগজপত্রের উপর ভিত্তি করে মনোনয়ন বৈধ করা হয়েছে।
 
তিনি আরও বলেন, শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপীদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে সেই ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবে।

/এমএইচআর 



  বিষয়:   দ্বৈত নাগরিকত্ব  ঋণখেলাপি  মনোনয়ন  বাতিল  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: