প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার

2026-01-19T16:27:18+00:00
2026-01-19T16:27:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আইন-আদালত
প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম 
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। সংগৃহীত ছবি
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৯ জানুয়ারি) মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য একষট্টি হাজার একশ চল্লিশ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। তার কেনা পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস প্রদান করতে থাকে।


বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময়ক্ষেপণ করতে থাকে। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে এবং সেই সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান যে আসামিদের প্রতিষ্ঠান বন্ধ। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর গত বছরের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য প্রদান করেন।

আরআর


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: