‘এবার বিরতি নেওয়ার সময় এসেছে’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর কি তবে সংগীতজগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায়

2026-01-19T17:08:59+00:00
2026-01-19T17:08:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘এবার বিরতি নেওয়ার সময় এসেছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম 
কণ্ঠশিল্পী নেহা কক্কর। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর কি তবে সংগীতজগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এমনই আভাস দিয়েছেন এই তারকা গায়িকা। তার হঠাৎ ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, পাশাপাশি বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি নেহা কক্করের নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন নেহা। গানের কথা ও ভিডিওর দৃশ্যায়নকে ঘিরে নেটিজেনদের একাংশ অশালীনতার অভিযোগ তুলেছে। অনেকেই ধারণা করছেন, এই ধারাবাহিক ট্রলিং-ই হয়তো তার মানসিক চাপ বাড়িয়েছে।

তবে নেহার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে আরও গভীর এক সংকটের দিকে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ- এ মুহূর্তে জীবনে যা কিছু চলছে, সেসব থেকে একটু দূরে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে আমি নিশ্চিত নই, আবার কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।’
আরও পড়ুন

এই পোস্ট থেকে স্পষ্ট, নেহা শুধু পেশাগত কাজ থেকেই নয়, ব্যক্তিগত জীবনের নানা দায়বদ্ধতা থেকেও নিজেকে সাময়িকভাবে সরিয়ে নিতে চাইছেন। তার এই সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত সংকট রয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে গণমাধ্যমকর্মী ও পাপারাজ্জিদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়েছেন গায়িকা। তিনি লেখেন, ‘সাংবাদিক ও অনুরাগীদের অনুরোধ করছি, এই সময় আমাকে ক্যামেরায় বন্দি করবেন না। আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে নিজের মতো করে বাঁচতে দিন।’

নেহা কক্করের এই বার্তার পর ভক্তরা তার দ্রুত সুস্থতা ও মানসিক শান্তি কামনা করছেন। তবে তিনি আদৌ সংগীতজগতে ফিরবেন কি না, সে প্রশ্নের উত্তর আপাতত অজানাই রয়ে গেছে।

এএডি/


  বিষয়:   বলিউড  জনপ্রিয়  কণ্ঠশিল্পী  নেহা কক্কর  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: