সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।সোমবার

2026-01-19T17:44:45+00:00
2026-01-19T17:44:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম 
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন

আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে নথি নিরীক্ষা ও গোপন তথ্যের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

এএডি/


  বিষয়:   আদালত  স্বাস্থ্যমন্ত্রী  দেশত্যাগ  নিষেধাজ্ঞা  সাদিয়া মালেক  সিনথিয়া মালেক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: