ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার দুই লকার তল্লাশির অনুমতি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‎ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের

2026-01-19T19:03:00+00:00
2026-01-19T19:26:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার দুই লকার তল্লাশির অনুমতি
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৭:২৬ পিএম
ফাইল ছবি
‎ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের দুই লকার তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত।

‎সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তল্লাশির আদেশ লকার ২টি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে থাকা দুইটি লকার।

‎‎এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল লকার দুইটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গত বছরের ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন

লায়লা কানিজের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুদক মতিউর রহমান ও লায়লা কানিজের নামে মামলা দায়ের করে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।আসামিরা জেল হাজতে আছেন। তদন্তকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, লায়লা কানিজের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে দুটি লকার রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার লকার দুইটি তল্লাশি করা প্রয়োজন।

এএডি/


  বিষয়:   ছাগলকান্ড  মতিউর  স্ত্রী  লায়লা  তল্লাশি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: