গাইবান্ধায় তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার

2026-01-19T19:41:23+00:00
2026-01-19T19:41:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম 
ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি
গাইবান্ধায় গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

উপদেষ্টা সভাস্থলে প্রবেশ করার সাথে সাথেই, দর্শক সারি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা ওসমান হাদী হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। পরে ড. আসিফ নজরুল বক্তব্য দিতে গেলে তাঁরা খুনিদের গ্রেফতার ও বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে আগ্রহ প্রকাশ করলে উপস্থিত শিক্ষার্থীরা সভামঞ্চেই জবাব চান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুরু হয়। একপর্যায়ে ড. আসিফ নজরুল সভাস্থল ত্যাগ করেন।

উপদেষ্টার প্রস্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ইন্টেরিম সরকারের সব উপদেষ্টা গাদ্দার। তারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, জুলাই চেতনার সাথে বেইমানি করেছেন।

জানা গেছে, ভোটার সচেতনতা ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে গাইবান্ধায় সভাটি আয়োজন করা হয়েছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   আসিফ নজরুল  উপদেষ্টা  নির্বাচন  প্রতিবাদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: