জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিস্ট সৃষ্টি হবে না : ফরিদা আখতার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামীতে কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারবে না। সেজন্যই আমরা

2026-01-19T21:30:15+00:00
2026-01-19T21:30:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিস্ট সৃষ্টি হবে না : ফরিদা আখতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম 
সোমবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন ফরিদা আখতার। সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামীতে কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারবে না। সেজন্যই আমরা গণভোটের আয়োজন করেছি। আপনি একমত হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন আর একমত না হলে ‘না’ ভোট দেবেন। তবে আমরা হ্যাঁ এর পক্ষে কথা বলতে চাই।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারব না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাইযোদ্ধারা রক্ত দেয়নি। বিগত সরকার ছিল ফ্যাসিবাদী সরকার। তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির ওপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি।


জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরিক্ষিৎ চৌধুরী।

আরআর


  বিষয়:   ফরিদা আখতার  ফ্যাসিস্ট  জুলাই সনদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: