বাবা হলেন ক্রিকেটার সৌম্য সরকার

ক্রীড়া ডেস্ক

খেলা

সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সুদূর আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে। যে কারণে বিপিএলের শুরুতে যোগ

2026-01-19T23:29:14+00:00
2026-01-19T23:29:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বাবা হলেন ক্রিকেটার সৌম্য সরকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সুদূর আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে। যে কারণে বিপিএলের শুরুতে যোগ দিতে দেরি হয়েছিল তার।

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি না লিখলেও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সৌম্য। সেখানে বউয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’


দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। খুলনার তুতপাড়া গ্রামের গোপাল দেবনাথের মেয়ে হলেন পূজা।

সময়ের আলো/এআর

  বিষয়:   ক্রিকেটার  সৌম্য সরকার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: