ফেব্রুয়ারির শুরুতেই মিলবে টানা ৪ দিনের ছুটি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ।ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে

2026-01-19T23:32:00+00:00
2026-01-19T23:32:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ফেব্রুয়ারির শুরুতেই মিলবে টানা ৪ দিনের ছুটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) ছুটি থাকবে। এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি।

আর ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটির দিন। তাই একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।

 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
 
সময়ের আলো/এসকে/ 

 


  বিষয়:   ফেব্রুয়ারি  ছুটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: