প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে

2026-01-20T00:08:06+00:00
2026-01-20T00:08:06+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম 
বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি
প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে এ রিট আবেদন করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন তিনি।

Advertisement
মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী হামিদুল মিসবাহ জানান, ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে আবেদনে। পাশাপাশি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল চাওয়া হয়েছে।

এর আগে, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নামে থাকা ঋণখেলাপির তালিকা স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। যাতে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে হাইকোর্টের আদেশ গত ৮ জানুয়ারি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।


চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ গত ১৪ জানুয়ারি বহাল রাখেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ফলে প্রার্থীতা ফিরে পেতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

এফআর
  বিষয়:   প্রার্থিতা  হাইকোর্ট  বিএনপি প্রার্থী  মঞ্জুরুল আহসান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: