এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত

রাজশাহী ব্যুরো

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক

2026-01-20T01:18:24+00:00
2026-01-20T01:43:42+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১৮ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ১:৪৩ এএম
প্রতীকী ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং ২৯ নভেম্বর ঘোষিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকায় উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে। 


প্রসঙ্গত, গেল বছরের ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে। এ কমিটির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। একই বছরের ৩০ অক্টোবর ৬৪ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেন এনসিপি। এতে আহ্বায়ক করা হয়েছিল মোবাশ্বের আলীকে।

এফআর
  বিষয়:   এনসিপি  রাজশাহী  জেলা  মহানগর কমিটি  কার্যক্রম স্থগিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: