অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। ক্যাম্পাসে চলমান অস্থির

2026-01-20T11:28:15+00:00
2026-01-20T11:28:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ১১:২৮ এএম
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। ছবি : সংগৃহীত
ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। ক্যাম্পাসে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরিস্থিতি নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।
আরও পড়ুন

এর আগে রোববার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।

একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও ক্যাম্পাসে উত্তেজনা প্রশমিত না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করা হয়েছে। তাদের দাবি, ক্লাসে বৈষম্যমূলক আচরণ, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, মানসিক নিপীড়ন, নামাজে বাধা দেওয়া এবং নিকাব খুলতে চাপ প্রয়োগের মতো ঘটনাও ঘটেছে। এমনকি পরীক্ষার ফলাফলেও বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও শিক্ষার্থীরা জানান।

এএডি/
  বিষয়:   ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: