কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

2026-01-20T11:50:29+00:00
2026-01-20T11:50:29+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন
হাইকোর্টের রায় স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম 
হাইকোর্টের রায় স্থগিত। ছবি : সংগৃহীত
কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্বাচন কমিশন নির্ধারিত নতুন সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনে লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। এর মাধ্যমে ইসির গেজেট বহাল থাকল।

Advertisement
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
আরও পড়ুন

এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন। সীমানা পুনর্নির্ধারণকে চ্যালেঞ্জ করে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম রিট আবেদনটি করেছিলেন।

আইনজীবীদের তথ্যমতে, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনে যুক্ত করা হয় এবং কুমিল্লা-২ আসনে যুক্ত করা হয় হোমনা উপজেলা। বর্তমানে কুমিল্লা-২ আসন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। আপিল বিভাগের আজকের আদেশের ফলে ইসির এই পুনর্নির্ধারিত সীমানাই বহাল থাকছে।

এএডি/
  বিষয়:   হাইকোর্ট  স্থগিত  কুমিল্লা  ইসি  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: