যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সুখবর দিল দূতাবাস

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এফ ও এম ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে

2026-01-20T13:12:55+00:00
2026-01-20T13:12:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সুখবর দিল দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম 
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এফ ও এম ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা বন্ড জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে স্পষ্ট করে বলা হয়েছে, কেবল ব্যবসা ও পর্যটন ভিসা- বি১/বি২ ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রেই ভিসা বন্ড প্রযোজ্য হবে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘মনে রাখবেন, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) অনুমোদিত হলে বন্ড পরিশোধ করতে হবে।’
আরও পড়ুন

এর আগে সোমবার ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

তবে দূতাবাস আরও জানায়, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত কার্যকর হবে না।

মার্কিন ভিসা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য আবেদনকারীদের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   যুক্তরাষ্ট্র  শিক্ষার্থী  সুখবর  দূতাবাস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: