মেঘনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ চার জেলের মধ্যে দুইজনের সন্ধান এখনো মেলেনি।মঙ্গলবার

2026-01-20T16:59:32+00:00
2026-01-20T16:59:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ চার জেলের মধ্যে দুইজনের সন্ধান এখনো মেলেনি। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুই জেলের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তারা হলেন, ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামের বাসিন্দা শাহীন মীর (২০) ও আরিফ সিকদার (১৯) ।

এর আগে গত ১১ জানুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী বাথুয়াচর সংলগ্ন একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা পাঁচ জেলের মধ্যে একজন শামীম হোসেন বেঁচে ফিরলেও বাকি চারজন নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকাল ৫টায় নিখোঁজ হওয়া দুইজনের লাশ মেঘনা নদীতে ভাসতে দেখে পেয়ে নৌ পুলিশ খবর দেয় স্থানীয়রা। 


হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, নিখোঁজ চার জেলের মধ্যে দুই জনের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছিল, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো


  বিষয়:   নিখোঁজ  ট্রলারডুবি  বরিশাল  মেঘনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: