তারেক রহমানকে সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।মঙ্গলবার (২০ জানুয়ারি)

2026-01-20T18:31:17+00:00
2026-01-20T18:31:17+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
তারেক রহমানকে সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম 
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

তিনি জানান, জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। 

নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে তিনি আপিল করে প্রার্থিতা ফিরে পান। আরপিও অনুযায়ী আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন। আইনি লড়াইয়ে প্রার্থিতা টিকিয়ে রাখার পরও দলীয় প্রধানের কারণে তিনি সরে দাঁড়ালেন।

ব্যারিস্টার সরওয়ার হোসেন বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। এমনকি কারাবরণও করেছি। তাই চেয়ারম্যানের সম্মানে ও তার সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। দলীয় প্রধান তারেক রহমান এ আসনে লড়ছেন, একজন দলীয় সদস্য হিসেবে তাকে সহযোগিতা করা নিজের দায়িত্ব বলে মনে করছি।

আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সরওয়ার বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে তারেক রহমান বাংলাদেশে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়বেন। বিশেষত সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন।

/এমএইচআর
  বিষয়:   তারেক রহমান  প্রার্থী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: